Showing posts with label ইংরেজি. Show all posts
Showing posts with label ইংরেজি. Show all posts

Friday, May 15, 2020

Is to be +V3 : (করতে হবে)

Is to be +V3 : (করতে হবে)

✪ দরিদ্রতা দূর করতে হবে - Poverty is to be alleviated.

✪ নিরক্ষরতা দূর করতে হবে - Illiteracy is to be removed.

✪ ধুমপান প্রতিরোধ করতে হবে - Smoking is to be stopped.

✪ দূর্নিতী দমন করতে হবে - Corruption is to be stopped.

✪ সন্ত্রাস প্রতিরোধ করতে হবে -Terror is to be stopped.

✪ মোবাইলটি মেরামত করতে হবে - The mobile is to be repaired.

✪ সব কাজগুলো চেক করতে হবে - All works are to be checked.

✪ গরীব লোকদের সাহায্য করতে হবে - The poor people are to be helped.

✪ মেহমানকে আপ্যায়ন করতে হবে - The guest is to be entertained.

✪ আমার বাসার কাজ শেষ করতে হবে - My homework is to be done.

✪ জানালাটি খুলতে হবে - The window is to be opened.

✪ ফেসবুক আসক্তি কমাতে হবে - Facebook addiction is to be reduced.

✪ টেবিলটি পরিস্কার করতে হবে - The table is to be cleaned.

✪ পিতামাতাকে সম্মান করতে হবে- Parents are to be respected.

✪ টাকাটি পরিশোধ করতে হবে - The money is to be paid.

একনজরে মানবদেহের প্রতিটি Parts এর ইংরেজি নাম ও তার অর্থ শিখে নেই।


* Index finger = তর্জনী
* Middle finger = মধ্যমাঙ্গুলি 
* Ring finger = অনামিকা
* Thumb = বুড়ো আঙুল 
* Little finger = কড়ে আঙুল 
* Palm = হাতের তালু
* Nail = নখ
* Wrist = কব্জি 
* Forehead = কপাল
* Temple = কপালের পাশ্ববর্তী  স্থান 
* Eyelash = চক্ষুর পাতার লোম
* Nose = নাখ
* Earlobe = কানের লতি
* Nostril = নাকের ফুটো
* Mouth = মুখ
* Jaw = চোয়াল 
* Hair = চুল
* Eyebrow = ভ্রু
* Eye = চোখ 
* Ear = কান
* Cheek = গাল
* Lip = ঠোঁট 
* Teeth = দাত
* Chin = থুতনি
* Head = মাথা
* Neck = ঘাড় 
* Shoulder = কাধ
* Arm = বাহু
* Elbow = কুনুই
* Hip = পাছা
* Thigh = ঊরু 
* Leg = পা
* Ankle = গোড়ালির গাট
* Toes = পায়ের আঙুল
* Face = চেহারা
* Breast = স্তন / বুক
* Belly = পেট
* Knee = হাটু
* Foot = পায়ের পাতা

phrase



Phrase: 
Phrase এমন একটি শব্দ সমষ্টি, যার কোন   finite verb এবং subject থাকে না,কেবলমাত্র বাক্যের একটি উপাদান হিসেবে কাজ করে। 
Example: To take exercise is good for health. / The boy standing there is my younger brother.

Phrase প্রকারভেদ:-
Phrase কে সাধারনত 8 ভাগে ভাগ করা যায়। যথা:

1. Noun phrase
যে Phrase টি  subject, object এবং complement হিসেবে ব্যবহৃত হয়, তাকে   noun phrase বলে। যথা:   Reading novels is a good habit.

2. Adjective phrase
যে Phrase টি  noun /  pronoun কে modify করে, তাকে adjective phrase বলে। এ অবস্থায় adjective phrase টি Noun এর পরেই বসে। যথা:

 A woman with a veil over her body approached the doctor.

3. Adverb phrase
যে Phrase টি verb কে modify করে, তাকে  adverb  phrase বলে। যথা: The school is  situated in  front of  my  house. He beat the dog   black and blue.

4. Prepositional phrase
যে Phrase-  Preposition এর কাজ করে ( যে phrase-  sentence এর  noun বা  pronoun এর সাথে অন্যান্য word বা  phrase এর সম্পর্ক স্থাপন করায়) তাকে  Preposition   phrase  বলে। যথা: The boy shouted at the top of his voice.

বি:দ্র: Preposition   phrase এর উভয় পাশে বেশির ভাগ ক্ষেত্রে  Preposition থাকে।

5. Conjunctional phrase
যে Phrase বাক্যে  conjunction এর কাজ করে বা কোন phrase / clause কে যুক্ত করে তাকে   Conjunctional phrase  বলে। যথা: Not only he but also his brother wrote  a book.

6. Interjectional phrase
যে Phrase দ্বারা বাক্যে আবেগ, অনুভূতি ও বিষ্ময় প্রকাশ পায় তাকে  Interjectional phrase বলে। যথা: Oh dear me! What shall I do?

7. Phrasal verb
Verb এর সাথে preposition বা adverb মিলিত হয়ে verb এর কাজ করলে তাকে Phrasal verb বলে। যথা: He looks after her parents

8. Verb phrase
একাধিক verb একসাথে থাকলে তাকে Verb phrase বলে। যথাঃ The boy can climb a tree.

Identifying phrases :
Phrase কে identify করতে মূলত Phrase টির কাজের উপর নির্ভর করতে হয়। তবে বোঝার জন্যে বিভিন্ন ধরণের Phrase এর গঠনও জানা প্রয়োজন।

বিভিন্ন Phrase এর কাজ ও গঠন:

1. Noun phrase
গঠন: Determiner + Adverb + Adjective + Noun Adjective + Noun (Head Word)

যেমন: A very beautiful gold ring

তবে Noun (Head Word)এর পূর্বে যে কোন প্রকারের (Determiner / Adverb / Adjective / Noun Adjective )কমপক্ষে একটি শব্দও থাকতে পারে। যেমন: The boy একটি Noun Phrase

Note: Determiners হল ৫ প্রকার যথা:

a) Articles: a, an, the.
(The pen) is very beautiful 

b) Demonstrative  (ইঙ্গিত বাচক শব্দ):  This, that, These, Those,
(This pen) is very beautiful.
 
c) Possessive (র/এর বাচক শব্দ):  My, his, her, your, our, its, their.
(My pen) is Very beautiful. 

d) Numerals (সংখ্যাবাচক শব্দ):  Two, three, four, five, etc.
(Two pen) is mine.

e) Quantifiers   (পরিমানবাচক শব্দ):  Some, many, much, a lot, all, few, enough, either, neither, a great deal of, a lot of, plenty of, several, a great number of.

2. Adjective phrase
গঠন: Adjective + এক বা একাধিক Phrase : He is fond of music. / I am glad to meet you.

- Adjective Phrase বাক্যে ব্যবহৃত হয়ে Adjective  এর মত অন্য কোন Noun, Pronoun বা Noun Phrase  এর দোষ, গুণ, অবস্থা বৈশিষ্ট ইত্যাদি প্রকাশ করে । যেমন:
 a) The girl in the left is my sister.          
(b) The fox without a tail called a meeting.
 (c) The man with the dog came here.    
 (d) Mr. Chowdhury was a leader second to none.

3. Adverb phrase
এর কোন আলাদা গঠন নেই। এই ধরণের Phrase গুলো Verb  কোথায়,  কেন, কখন, কিভাবে সম্পন্ন হয়- এসব প্রশ্নের উত্তর দেয়।যেমন: (a) He beat the dog   black and blue.  (b) You tried heart and soul to succeed. 
(c) He left the village for ever or for good.   
 (d) The two sisters sat under the tree.

4. Prepositional phrase
Noun এর আগে একটি Preposition এবং পরে একটি Preposition যুক্ত হলে তাকে Prepositional Phrase বলে । অথবা prepositional phrase এমন একটি group of words, যা একটি Preposition  দ্বারা শুরু হয় ।(pre+noun+pre) যেমন: 
(a) There is a garden in front of my house.    
(b) She is at the point of death.  
(c) He took history in lieu of mathematics.   
(d) I will not come on account of his illness.

5. Conjunctional phrase
এর কোন আলাদা গঠন নেই। এ Phrase বাক্যে conjunction এর কাজ করে অর্থাৎ কোন phrase / clause কে যুক্ত করে । যথা: 
(a) I shall come back as soon as I can.         (b) Not only he but also his father went there. (c) No sooner had he reached home than I left. (d) Fahim as well as his friends has decided to visit London .

6. Interjectional phrase
এর কোন আলাদা গঠন নেই।যে Phrase দ্বারা বাক্যে আবেগ, অনুভূতি ও বিষ্ময় প্রকাশ পায় তাকে  Interjectional phrase বলে। যথা: (a) Oh dear me! What shall I do?
 b) What a pity! He is undone.

7. Phrasal verb
গঠন: Principal Verb + preposition / prepositional phrase

যথা: (a) She looked at the moon.  
 (b) We looked for a smart boy. 
(c) Mina looks after her goats.   
(d)  Put on your shirt.                
(e) He gave up smoking.

8. Verb phrase
গঠন: এক বা একাধিক Auxiliary verb + Principal Verb. যথা: The boy can climb a tree. / He will have done this work.


ইংরেজি তে কথা বলুন

আমি কিছু পরামর্শ দিতে পারলে ভালো হতো, কিন্তু আমি পারছি না
➢ I wish I could suggest something, but I can't
➢ আমি সত্যিই তোমাকে সাহায্য করতে পারবো না
➢ I'm afraid I can't really help you
➢ তুমি না হয় এখানে থাকো; আর আমি যাই এবং সাহায্যের সন্ধান করি।
➢ How about you stay here and I go and look for help?
➢ আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন?
➢ Could you help me?
➢ আমি কি একটি উপকারের জন্য অনুরোধ করতে পারি?
➢ May I ask a favor?
➢ অবশ্যই। কি করতে হবে, বলুন?
➢ Sure, what is it?
➢ আপনি কি জন্য আমার সাহায্য চান?
➢ What do you need my help for?
➢ আপনি এটা কি জন্য চান?
➢ Why do you need it?
➢ এটা সত্যিই আমাকে অনেক সাহায্য করবে
➢ It would really help me out
➢ যদি আপনি খুব ব্যস্ত না থাকেন তাহলে আমি কি একটা উপকারের জন্য
বলতে পারি?
➢ If you're not too busy may I ask a favor?
➢ যদি সম্ভব হয় তাহলে আমি কি একটা উপকারের জন্য বলতে পারি?
➢ If it's possible may I ask a favor?
➢ আপনি কি আমাকে আমার চাবি খুঁজে পেতে সাহায্য করবেন?
➢ Could you help me find my keys?
➢ আমি সত্যিই এটা (উপকার) মূল্যায়ন করবো
➢ I'd really appreciate it
➢ আমি খুবি খুশি হবো যদি উপকারটা করতেন
➢ I'd really be glad if you did
➢ আমি অবশ্যই পছন্দ করবো (উপকার করতে)
➢ I'd really like that
➢ অবশ্যই, আমি কিছু মনে করবো না
➢ Sure, I wouldn't mind
➢ অবশ্যই, এটা ঠিক আছে
➢ Sure, that's ok
➢ অবশ্যই, কোন সমস্যা নেই
➢ Sure, no problem
➢ অবশ্যই, এটা ঠিক আছে
➢ Sure, that's fine
➢ হুম, আমাকে দেখতে দিন ব্যাপারটা
➢ Hmm, let me see
➢ আপনি কি আমাকে একটা পেন্সিল দিতে পারবেন?
➢ Will you hand me a pencil?
➢ কিছু মনে না করলে আমাদের জন্য একটা ছবি তুলতে পারবেন?
➢ Would you mind taking a picture for us?
➢ সাহায্যের জন্য ধন্যবাদ
➢ Thanks for your help
➢ আপনি কি দয়া করে আমাকে কর্মস্থলে নিয়ে যেতে পারবেন?
➢ Could you please take me to work?
➢ আমাকে একটু সাহায্য করতে পারবেন?
➢ Could you please lend me a hand?
➢ আমি তোমাকে আমার ভাইকে সাহায্য করার জন্য বলতে পারি?
➢ Could I ask you to help my brother?
➢ আমি কি তোমাকে একটু বিরক্ত করতে পারি আমাকে কর্মস্থলে নামিয়ে
আসতে বলে?
➢ Could I bother you to give me a ride to work?
➢ আমি কি তোমাকে একটু কষ্ট দিতে পারি দরজাটা খুলতে বলে?
➢ Could I trouble you to open the door for me?
➢ আমি কি তোমার টেলিফোন ব্যবহার করতে পারি?
➢ May I use your telephone?
➢ কিছু মনে না করলে জানালাটা একটু বন্ধ করবেন?
➢ Would you mind closing the window?
⭕That's what I'm saying. 
👉এটাই আমি বলছি।

⭕That's what I mean.
👉এটাই আমি বুঝাতে চেয়েছি। 

👉এটাই আমাদের দরকার। 
⭕That's what we need.

👉এটাই আমি চাচ্ছিলাম।
⭕That's what I want.

⭕That's what I thought. 
👉আমি এটাই ভেবেছিলাম। 

👉আমি এটাই বলছিলাম। 
⭕That's what I was saying. 

👉সে আমাকে এটাই বলেছিল।
⭕That's what he told me.

👉এটাই আমাকে পাগল করে তোলে।
⭕That's what make me crazy. 

👉এটাই আমি জানতে চাই।
⭕That's what I would like to know. 

👉এটাই আমি দেখতে পছন্দ করি।
⭕That's what I like to see.

👉একারণেই আমার দেরি হয়েছে
⭕That’s why I was late.

👉এ কারণেই তিনি এতটা সফল। 
⭕That's why he is so successful. 

👉একারণেই সে হতাশ। 
⭕Thats why she is disappointed. 

👉একারণেই সে সব সময় কান্না করে।
⭕That's why She's crying all the time.
♪একদিন সব ঠিক হয়ে যাবে। 
♪One day everything will be fine.

♪সে আমার দূরসম্পর্কের আত্মীয় হয়।
♪He is my distant relative. 

♪প্রথমে নিজে কর,  তারপর অন্যকে বলবে। 
♪Do it yourself first and then tell others.

♪যা হয় ভালোর জন্যেই হয়।
♪Whatever happens,  happens for our goodness. 

♪আমি নিজের চোখে দেখলাম। 
♪I saw with my own eyes. 

♪তুমি কি আমার একটি কাজ করে দিবে? 
♪Will you do me a favour? 

♪তুমি কি আমাকে সন্দেহ করো? 
♪Do you doubt on me? 

♪এর জন্যে আমার খারাপ লাগছে।
♪I'm feeling bad for it.

♪আমি গোসল করতে যাচ্ছি।
♪I am going to take shower. 

♪তুমি কি গোসল করে নিয়েছো?
♪Have you already taken shower?

♪সে একটি পরীর মত দেখতে।
♪She looks like an angel.

♪আমি তোমার অনুভূতি টা বুঝতে পারছি।
♪I can understand your feelings. 

♪কথা ঘুরিও না।
♪Dont twist the word.

♪তোমার এমন টা কখন মনে হলো? 
♪When did you feel like this?

♪এটা কত টাকা কেজি?
♪How much is it for 1 kilogram? 

♪আজ আমার অনেক দেরি হয়ে গেছে।
♪I am too late today. 

♪এটা তোমার ক্ষমতার বাইরে। 
♪It's beyond your capacity. 

♪তুমি অন্ধকারে বসে আছ কেন?
♪Why are you sitting in dark?


verb



⏹ Verb: যে Word দ্বারা কোন কিছু করা, হওয়া বা থাকা বোঝায় তাকে Verb বলে। Verb ছাড়া কোন বাক্য পরিপূর্ণভাবে গঠিত হতে পারে না। 
Verb (ক্রিয়া) হল ইংরেজি বাক্যের প্রাণ। এটি বাক্যে না থাকলে আমরা আমাদের মনোভাব প্রকাশ করতে পারিনা। তাই বলা যায়  যে  Verb এবং  Verb এর প্রকারভেদ  সম্পর্কে ভাল জ্ঞান রাখা খুবই গুরত্বপূর্ণ।

➡Verb এর শ্রেণীবিভাগ নিম্নরূপঃ

⏩Verb প্রধানত দুই প্রকার। যথাঃ Finite Verb ও Non-finite Verb.

⏩Finite Verb:-
Finite Verb (সমাপিকা ক্রিয়া) : যে Verb কোন Sentence-এর বক্তব্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং উক্ত Sentence-এ Subject-এর Number, Person বা Tense অনুযায়ী যার Form গঠিত হয় তাকে Finite Verb বলে। Finite Verb ছাড়া কোন বাক্য গঠন করা অসম্ভব। যেমনঃ
He plays Cricket everyday.
They play Cricket everyday.
They played Cricket yesterday.
এখানে plays, play ও played হচ্ছে Finite Verb কারন প্রত্যেকটিতে পরিবর্তন দেখা যাচ্ছে।

 

➡Finite Verb দুই প্রকার। যথাঃ Principal Verb ও Auxiliary Verb.

⏩Principal Verb (মূল ক্রিয়া): যে Verb অন্য কোন Verb-এর সাহায্য ছাড়াই স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকে Principal Verb বলে। যেমনঃ
I read in class ten.
I write a letter.
এখানে read ও write হচ্ছে Principal Verb. এরকম আরো অসংখ্য Verb রয়েছে।

⏩Principal Verb কে দুই ভাবে ভাগ করা হয়েছে। যথাঃ Transitive Verb ও Intransitive Verb.

⏩1. Transitive Verb (সকর্মক ক্রিয়া): যে Verb একাকী Sentence-এর অর্থ সম্পূর্ণ করতে পারে না, অর্থকে সম্পূর্ণ করার জন্য অন্য কোনো Word-কে Object হিসেবে গ্রহন করতে হয়, তাকে Transitive Verb বলে।  তার মানে এই দাড়ায়, যে Word-এর পর  সরাসরি Object আনতে হয় তাকে Transitive Verb বলে। যেমনঃ
We play Cricket.
They help me.
She is writing a letter.
এখানে play, help ও writing হচ্ছে Transitive Verb. কারন এখানে Verb এর পর সরাসরি Object এসেছে।

⏩2. Intransitive Verb (অকর্মক ক্রিয়া): যেসব Verb-এর Object থাকে না বা Object এর প্রয়োজন হয় না সেসব Verb-কে Intransitive Verb বলে। যেমনঃ
The boy walks.
She laughs.
Birds are flying.
এখানে Object ছাড়াই বাক্যগুলোর অর্থ সম্পন্ন হয়েছে তাই এগুলো Intransitive Verb.

মোটকথা, এই সব Verb-এর পর আমরা সরাসরি Object বসাতে পারি না। আর, যদি Object বসাতেই হয় তবে তার পূর্বে Preposition বসাতে হবে। যেমনঃ Listen to me. ( Intransitive ) He said to me. ( Intransitve ) He told me. ( Transitive ) আশা করি বুঝতে পেরেছেন।

⏩Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া): যে Verb-এর নিজস্ব কোনো অর্থ নেই বরং Tense, Time, Voice, Mood বা Sentence গঠনের জন্য Principal Verb-কে সাহায্য করে তাকে Auxiliary Verb বলে। যেমনঃ
I am reading a novel.
She is going to Sylhet.
এখানে Principal Verb read ও go এর সাহায্যকারী হিসেবে am ও is বসেছে।
তবে ক্ষেত্রবিশেষে Auxiliary Verb (শুধু Primary) কখনও কখনও Principal Verb-এর মতো কাজ করে। যেমনঃ
I am a student.     She is a doctor.

➡Auxiliary Verb ও দুই ভাগে বিভক্ত। যথাঃ Primary Auxiliary ও Modal Auxiliary.

⏩1. Primary Auxiliaries: যে Verb অবস্থানুযায়ী সাহায্যকারী আবার অবস্থানুযায়ী Principal Verb হিসেবে ব্যবহৃত হয় তাকে Primary Auxiliary Verb বলে। Primary Auxiliary Verb মোট ১৪টি। যথাঃ
>> to be (am/is/are/was/were/be/being/been)=৮ টি
>> to do (do/does/did)=৩ টি
>> to have (have/has/had)=৩ টি

⏩2. Modal Auxiliaries: যে Verb গুলির পর Main Verb এর Base Form বসে, to অথবা ing যুক্ত হয় না তাকে Modal Auxiliary Verb বলে। Modal Auxiliary Verb মোট ১৩টি। যথাঃ
>> Shall, Should, Will, Would, Can, Could, May, Might, Must, Need, Dare, Ought to, Used to.

⏹Non-finite Verb নিয়ে আলোচনাঃ

Non-Finite Verb (অসমাপিকা ক্রিয়া): যে Verb দ্বারা Sentence-এর বক্তব্য শেষ হয় না এবং কোন Subject-এর  Person, Number ও Tense অনুযায়ী যার রূপ পরিবর্তন হয় না তাকে Non-finite Verb বলে। যেমনঃ
I want to watch TV.
She wants to watch TV.
She has wanted to watch TV.
এখানে want, wants ও wanted হচ্ছে Finite  Verb কারন প্রত্যেকটিতে পরিবর্তন দেখা যাচ্ছে। কিন্তু, দেখুন to watch অপরিবর্তিত রয়েছে। আর একেই Non-finite Verb বলে।

➡Non-infinite Verb তিন প্রকার। যথাঃ Gerund, Infinitive ও Participle.

⏩ 1. Gerund: যে Word Verb+ing দ্বারা গঠিত হয়ে একই সাথে Noun ও Verb এর কাজ করে তাকে Gerund বলে। Gerund কখনো Subject কখনো Object আবার কখনো বা Preposition-এর Object হিসেবে ব্যবহৃত হয়।
যেমনঃ
Swimming is a good exercise.
I could not help laughing.
He is tired of sleeping.
এখানে Swimming হলো Subject, laughing হলো Object ও sleeping হলো Preposition-এর Object.

অপরদিকে Verbal Noun হচ্ছে সেসব Gerund, যা Noun এর কাজ করে কিন্তু Verb এর কাজ করে না। 

⏹ Verbal Noun দু’ভাবে গঠিত হয়।
➡ Suffix যোগেঃ refuse+al = refusal, accept+ance = acceptance, judge+ment = judgement etc.
➡ ing যোগেঃ believe+ing= believing,  love+ing= loving, walk+ing= walking etc.
[ Structure: The+gerund+of ] তার মানে হচ্ছে, Verb+ing এর পূর্বে the এবং পরে of বসে। যেমনঃ
I like the reading of English.

The refusal of my proposal saddened me.

তবে, I like reading English. এখানে reading হলো Gerund. কি, বুঝতে পারলেন তো???

[ মনে রাখবেনঃ সব Gerund-ই Verbal Noun কিন্তু সব Verbal Noun Gerund নয় ]

⏩ 2. Infinitive: যে Non-finite Verb সবসময় Base Form থাকে এবং তার পূর্বে to থাকে তাকে Infinitive বলে।
যেমনঃ
She is too weak to walk.
I had a match to play.
এখানে to walk ও to play হচ্ছে Infinitive Verb.

[ মনে রাখবেনঃ Infinitive এর সাথে প্রায়শই to ব্যবহৃত হয়। কিন্তু বিশেষ কতগুলো Verb আছে যেমন- bid, let, make, need, are, see, hear, help এগুলোর পর Infinitive ব্যবহার করলে তাদের পরে to বসে না to উহ্য থাকে ]
যেমনঃ
He bade me go. 
Let me sit here. 
Make him understand.
কোন কিছু নির্ধারিত হয়ে আছে বুঝাতে be to এবং বাধ্যবাধকতা বুঝাতে have to/has to বসে। যেমনঃ
I am to do it. ( এটি করার কথা )
He is to go there. ( যাওয়ার কথা )
I have to do it. ( করতে হবে )
He has to go there. ( যেতে হবে )

⏩ 3. Participle: Participle হচ্ছে Verb-এর সেই পরিবর্তিত রূপ যা একইসাথে Verb ও Adjective-এর কাজ করে। Participle তিন প্রকার। যথাঃ
⏩ Present Participle ( verb+ing )
⏩ Past Participle ( verb এর 3rd form )
⏩ Perfect Participle ( having+V3 )

⏩1. Present Participle-এ Verb এর সাথে ing যুক্ত হয়ে Adjective-এর মতো কাজ করে।
যেমনঃ
*A rolling stone gathers no moss.
*Look at the setting sun.

⏩2. Past Participle-এ Main Verb-এর 3rd form বসে Adjective-এর মতো কাজ করে। যেমনঃ
*The broken bottle was on the table.
*I saw a written letter on the floor.

⏩3. Perfect Participle-এ প্রথমে having তারপর Main Verb-এর 3rd form বসে Adjective-এর মতো কাজ করে। যেমনঃ
*Having completed his homework, John went to play.
*Having had her dinner, Sara went to bed.

[ মনে রাখবেনঃ Noun এর নিজস্ব গুণ বা বৈশিষ্ট্য অথবা Active Mood-এ থাকলে Present Participle হবে এবং Noun-এর উপর আরোপিত কোনো বৈশিষ্ট্য বুঝালে অথবা Passive Mood-এ থাকলে Past Participle হবে। ]
যেমনঃ
*I saw a boy playing in the field.
*There is a burnt building.
এখানে প্রথমটি হচ্ছে Present Participle এবং দ্বিতীয়টি হচ্ছে Past Participle.


k c nag miscellaneous question

https://youtu.be/ji1CYuEeKSA